জলপাইগুড়ি, ১৯ মার্চ :
অগ্নিকাণ্ড জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে।
মোহিতনগরে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ! মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই দুটি গাড়ি।
একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রেলারকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই সেই গাড়ি দুটিতে আগুন লেগে যায়।
আগুন লাগার ফলে ভস্মীভূত হয়ে যায় দুটো গাড়ি।
স্থানীয়রা বলেন ট্রাক শিলিগুড়ি দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসা একটি দ্রুতগতি অ্যাম্বুলেন্স জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি থেকে যেতেই অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেদ করে শিলিগুড়ি দিক থেকে আসা ট্রাকটিকে ধাক্কা মারে এবং গাড়ি দুটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। কিছু সময় যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে বেশ কয়েক ঘণ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। জাতীয় সড়কে এরকম দুর্ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা।

