মাথাভাঙ্গা, ২২ মার্চ :
রবিবার মাথাভাঙ্গার পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় নাকা চেকিং করার সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মাথাভাঙ্গা গামী একটি বাস থেকে প্রায় সাড়ে সাত কেজি গাজা উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গাঁজা পাচারের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এদিন একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস কোচবিহার থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল । সেই সময় পঞ্চানন মোড় এলাকায় নাকা চেকিং পয়েন্টে ওই বাসকে থামিয়ে তল্লাশি চালিয়ে চালালে দুটি ব্যাগ থেকে সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার হয়।তবে ব্যাগের মালিকের খোঁজ না মেলায় শুধু গাঁজা বাজেয়াপ্ত করা হয় বলেও খবর।

