জলপাইগুড়ি, ২ জানুয়ারী :
সাতসকালে ময়নাগুড়ি পুরাতন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই প্রায় ১০ টি দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সাত সকালে বাজারে দোকান খোলা ছিল না । আচমকা বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। নিমেষেই আগুন ছড়িয়ে যেতে থাকে একের পর এক দোকানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দমকল বাহিনী।দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।ঘটনাস্থলে ময়নাগুড়ি পুরসভার প্রতিনিধিরা এবং ময়নাগুড়ি থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা। প্রাথমিকভাবে জানা যায় কমপক্ষে ১০ টি দোকান পুড়ে ছাই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশের পাশাপাশি পৌরসভা।

