মাথাভাঙ্গা, ২৩ মার্চ :
ঘোষণা হয়ে গিয়েছে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। প্রার্থীও ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে প্রত্যেক প্রার্থীর সমর্থনে জোরকদমে প্রচার। প্রচারে পিছিয়ে নেই মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মন নিজেও। এদিন প্রচারের অঙ্গ হিসেবে ব্রাহ্মণ সেবারও আয়োজন করেন তিনি। মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে এই ব্রাহ্মণ সেবার আয়োজন করেন তিনি। প্রথমেই মদনমোহন বাড়িতে উপস্থিত হয়ে সাবলু বর্মন মদনমোহনের পুজো তারপর দেবী দুর্গার আশির্বাদ নিয়ে কীর্তনে অংশগ্রহণ করে তারপরই ব্রাহ্মণ সেবা করানো হয়। এদিন শতাধিক ব্রাহ্মণের ভোজনের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভোজনের পাশাপাশি প্রত্যেক ব্রাহ্মণকে এদিন ধুতি এবং রামাবলিও প্রদান করা হয়।

