কোচবিহার, ৪ ফেব্রুয়ারী :
জমি বিবাদের জেরে উত্তপ্ত কোচবিহারের সুটকা বাড়ি অঞ্চল । জমি দখলের প্রতিবাদ করায় একপক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ । আহত একই পরিবারের পাঁচজন সদস্য । বর্তমানে তারা কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের সুকাবাড়ি অঞ্চলের দুধিয়ার কুঠি এলাকায় ।

