শিলিগুড়ি, ১৮ এপ্রিল :
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে এবার রাস্তায় নামলেন শিক্ষক-শিক্ষিকারা। শহরের বিভিন্ন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের থেকে একত্রিত হয়ে তাঁরা সমর্থনের বার্তা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পক্ষে সওয়াল করেন।
শিক্ষক সমাজের দাবি, গত কয়েক বছরে শিলিগুড়ির সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রের প্রসার এবং নাগরিক পরিষেবার উন্নতিতে যে অগ্রগতি হয়েছে, তা বজায় রাখতে স্থিতিশীল নেতৃত্ব জরুরি। সেই কারণেই তাঁরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁদের বক্তব্য, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শহরকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা এই উদ্যোগ নিয়েছি।” শিক্ষক-শিক্ষিকাদের এই অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
গৌতম দেব এসে পা মিলান এই পথযাত্রায় ।

