রাজগঞ্জ, ২৬ জানুয়ারী :
রামনবমীর ঝান্ডা লাগানোকে কেন্দ্র উত্তেজনা বেলাকোবায়। আগামীকাল গোটা দেশজুড়ে পালিত হবে রামনবমী। ঠিক তার আগেই রামনবমীর ঝান্ডা লাগাতে পুলিশি বাধার অভিযোগে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের বেলাকোবা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনবমী উপলক্ষে এলাকাবাসীরা ঝান্ডা লাগানোর কাজ শুরু করলে সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মীরা এসে বাধা দেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এবং এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। স্থানীয় এক যুবক বলেন আমি ঝান্ডা লাগাচ্ছিলাম সেই পুলিশ এসে আমাকে ধমকি দেন এবং আমার লাগানো ঝান্ডা খুলে ফেলে দেন এমন কি আমাকে বলেন জেলে ভরে দিবে।

