দিনহাটা, ২৭ মার্চ :
রাম নবমী তিথিতে দিনহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন । শুক্রবার নাগাদ দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠ থেকে সেই শোভাযাত্রা শুরু হয় শহর পরিক্রমা করে। এদিন নেচে গেয়ে উল্লাসে মাতলেন দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। এদিন রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে দিনহাটা শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় অংশ নিয়ে এদিন বিজেপি প্রার্থী রামের জয়গাথা গান, একই সাথে কর্মী সমর্থকদের সাথে নাচে উল্লাসে মেতে ওঠেন। অজয় রায় বলেন বিগত বছরে দিনহাটা শহরের রামনবমীর শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছিল এবার সেই শোভাযাত্রা চালু হতেই অন্য মাত্রা পেয়েছে। আগামী বছর থেকে শুধু রামনবমী শোভাযাত্রা নয় আরো অন্যান্য যে শোভাযাত্রা গুলো রয়েছে সেগুলোও ব্যাপক আকারে হবে।

