দিনহাটা, ৩১ মার্চ :
বিধানসভা নির্বাচনের আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা সফরে এলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং। মঙ্গলবার দুপুরে তিনি দিনহাটা থানায় পৌঁছান এবং সেখানে মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, থানার আইসি বুদ্ধাদিত্য রায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
থানা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি অঞ্জলি সিং জানান, আসন্ন নির্বাচন কীভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি জেলার শীতলকুচি ও মাথাভাঙ্গা থানাতেও পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান।

