জলপাইগুড়ি, ৩ এপ্রিল :
আজ গুড ফ্রাইডে যিশুখ্রিস্টের আবির্ভাব দিবস । আর সেই দিনটিকে সামনে রেখে জলপাইগুড়ি শহরের প্রত্যেক চার্জগুলিতে গুড ফ্রাইডে দিবসটি পালন হয় । সেই উপলক্ষে আজ সেন্ড মাইকেল এন্ড অল অ্যাঞ্জেলস চার্চেও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে । মহান এই ব্যক্তি যিশু খ্রীষ্ট কুশে থাকা অবস্থায় সাতটি বাণী সকলকে মেনে চলার উপদেশ দিয়েছিলেন। আর সেই সাতটি উপদেশ এই গুডফাইটের দিনে আলোচনা হয়। পাশাপাশি আজকে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ জনেরা আহার গ্রহণ করে না এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে আজকে গুড ফ্রাইডে পালন হয়।

