জলপাইগুড়ি, ২১ মে :
বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসা তেরো বছরের কিশোরী কে তুলে নিয়ে গিয়ে গন ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত দুই ক্যাটারিং এর কর্মী কে যাবজ্জীবন কারাদণ্ড র নির্দেশ দিল জলপাইগুড়ি র বিশেষ পকসো আদালত। ২০২১ সালে ময়নাগুড়ি তে মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে নিখোঁজ হয়ে যায় তেরো বছরের কিশোরী। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবার। জানায়, জল ভরা অনুষ্ঠানে যাবার পথে তাতে অপহরন করে এক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনায় যুক্ত ছিলো তিনজন। অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকেই গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক হওয়ায় জুভেনাইল আদালতে বিচার চলছে। দশজনের সাক্ষ ও প্রমানের ভিত্তিতে বৃহস্পতিবার বাকি দুই যুবক কে যাবজ্জীবন কারাদণ্ড সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা।একই সঙ্গে নাবালিকার পরিবার কে চার লক্ষ টাকা দেওয়ার জন্য বিচারক নির্দেশ দিয়েছেন বলে আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানিয়েছেন।

