কোচবিহার, ৩ এপ্রিল :
বিজেপির বিতর্কিত সংসদ কোচবিহারের অনন্ত মহারাজের সাথে তার বাড়িতে দেখা করতে এলেন কেন্দ্রের পর্যটন ও জলবায়ু মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত ও ভুপেন্দ্র সিংহ যাদব। বেশ কিছুদিন আগে বিজেপির এই সাংসদ কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ পুরস্কার নিতে দেখা দিয়েছিল। যা নিয়ে তৈরি হয়েছিল দীর্ঘ জল্পনা । তবে কি গ্রেটার নেতা তৃণমূলে যেতে চলেছেন? উঠতে শুরু করেছিল প্রশ্ন ।
এদিন কেন্দ্রের এই দুই মন্ত্রী অনন্ত মহারাজের সাথে দেখা করতে যাওয়ার পর আবার উঠতে শুরু করেছে প্রশ্ন। এটা কি তবে মানভঞ্জন ? চর্চা রাজনৈতিক মহল । যদিও সাংবাদিকদের সামনে মুখ খোলেননি কেউ।

