কোচবিহার, ৩ ফেব্রুয়ারী :
রবি জামানা শেষ । অবশেষে দিলীপ সাহার জমানায় কোচবিহার পৌরসভা এলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার কোচবিহার পৌরসভার তরফে তাকে সংবর্ধনা জানানো হয়। হয় বিশেষ বৈঠক । পৌরসভার সূত্রে খবর , বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে ফান্ডের আবেদন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রীর গলা দিয়ে শোনা যায় আক্ষেপের সুর । বলেন এই প্রথম রাজার শহরের পৌরসভা থেকে ফুল পেলাম।
উল্লেখ্য রবীন্দ্রনাথ ঘোষ যে সময়ে পৌরপতি ছিলেন তখন রবি – উদয়নের দ্বন্দ্ব ছিল একেবারে তুঙ্গে। সেই সময় পৌরসভার চৌহদ্দিতে দেখা যায়নি মন্ত্রী উদায়ান গুহকে । তবে বর্তমান সময়ে রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করার পর কোচবিহার পৌরসভার নতুন পৌরপতি হয়েছেন দিলীপ সাহা । যিনি জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিক এবং উদয়ন গ্রহ-ঘনিষ্ঠ বলেই পরিচিত । ফলে রবি জমানো কাটতেই কোচবিহার পৌরসভা পা পরল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। পৌরসভার চেয়ারম্যান দিলীপ শাহ জানিয়েছেন , শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মন্ত্রীর কাছে ফান্ডের আবেদন করা হয়েছে ।

