শিলিগুড়ি, ৫ এপ্রিল :
ভোটে জিতলে বিধানসভা এলাকায় যে কয়টি ডি আই ফান্ডের হাট রয়েছে তার পরিকাঠামো উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দেন কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার। রবিবার অর্ড টেরাই ত্রীহানা চা বাগানে প্রচার সেরে বাগডোগরা ডি আই ফান্ড হাটে প্রচার সারেন কংগ্রেসের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার প্রার্থী অমিতাভ সরকার। দীর্ঘদিন ধরে অভিভাবক হীন অবস্থায় বেহাল হয়ে পড়ে রয়েছে, মাটিগাড়া নকশালবাড়ি এবং বাগডোগরা সাপ্তাহিক ডি আই ফান্ড হাট। বৃষ্টির দিনে হাটে কেনাবেচা করা কঠিন হয়ে দাঁড়ায় ক্রেতা দের কাছে। কংগ্রেস প্রার্থী এদিন প্রতিশ্রুতি দেন নির্বাচনে যেভাবে সাড়া পাচ্ছেন তিনি তাতে জয়ী হলে প্রাথমিক কাজ হবে এই হাট গুলির সংস্কার করার। তিনি দাবি করেন গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস থাকাকালীন হাটগুলি একবার সংস্কার করা হয়েছিল। পরবর্তীতে তৃণমুল আসবার পর আর সংস্কার করা হয়নি।

