দিনহাটা, ৭ এপ্রিল :
দিনহাটায় সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুললেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। মঙ্গলবার দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি প্রার্থী অজয় রায় বলেন , আমরা জানতে পেরেছি তৃণমূল কংগ্রেস একটি চক্রান্ত করছে দিনহাটার মাটিতে কিংবা দিনহাটা শহরে তারা জানে তাদের ভোটব্যাঙ্ক নেই। কিন্তু সেই ভোটব্যাঙ্ক ফিরিয়ে নিয়ে আসতে তারা একটি কূটনৈতিক চক্রান্ত করছে। ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে তারা গ্রাম থেকে অজ্ঞাত কিছু ব্যক্তি নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে তাদের দলের ব্যানার কিংবা পতাকা নিয়ে হুমকি চালাবে। কেউ যদি এরকম কিছু করতে চায় তাহলে দিনহাটা বাসীর কাছে আবেদন জানানো তারা যেন প্রশাসনের কাছে জানায়। পাল্টা বক্তব্য দিতে গিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ বলেন, যার যেরকম যোগ্যতা সে সেরকমই চিন্তা ভাবনা করবে। এ ধরনের কূটনৈতিক চাল কি সব বলছে । তবে যদি বিজেপির লোকজন সত্যি সত্যি কিছু করে আর যদি কেউ এ ধরনের কোন কিছু করে ধরা পড়ে তাহলে মানুষ সর্বতো ভাবে প্রতিবাদ করবে এবং তৃণমূলও প্রতিবাদ করবে বলে তিনি জানান।

