জলপাইগুড়ি, ৮ এপ্রিল :
বিজেপি প্রার্থীর চরিত্র ভালো নয়। পাশাপাশি তিনি নাকি দিনের বেলাতে মদ্যপ অবস্থায় থাকে। জলপাইগুড়ি সদর বিধানসভা বিজেপি প্রার্থী আইনজীবী অনন্তদেব অধিকারী সম্পর্কে এই মন্তব্য করেন তৃনমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আর অভিষেকের এই মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো জেলা বিজেপি। তাদের দাবি এক জন এস সি সম্প্রদায়ের মানুষ পেশায় আইনজীবী বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী তার সম্পর্কে এই ধরনের কু মন্তব্য কখনোই মেনে নেওয়া যাবেনা। অভিষেক ব্যানার্জিকে আগামী ২৪ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে না হলে নির্বাচন কমিশনে যেমন অভিযোগ করা হবে পাশাপাশি উচ্চ আদালতে জাওয়ার হুশিয়ারি দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বেড়িয়ে গোটা শহর গুরে কদমতলা মোড়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির এই বিক্ষোভ মিছিলে শতাধিক বিজেপি কর্মী অংশ নিয়েছিল।

