দিনহাটা, ১০ ডিসেম্বর :
চওড়াহাট বাজারে বোমাতঙ্ক,বুধবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ পুরাতন চওড়াহাট বাজারের কাপড় পট্টিতে জমে থাকা আবর্জনায় ব্যবসায়ীরা আগুন লাগালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠে।আর এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায়।ব্যবসায়ী মিন্টু দেবনাথের কথায় হঠাৎ আগুন থেকে বিস্ফোরণের আওয়াজ আসায় আমরা সকলেই আতঙ্কিত হয়ে পড়ি। এবং বাজারের বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্তও হয়।এরপরই দিনহাটার থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে।

