২৯/০৬/২৬,ডুয়ার্স
জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কে দেখা মিললো গজরাজের। এদিন সকালে জাতীয় সড়কের উপরে একটি হাতিকে হেলতে দুলতে রাস্তা পারাপার হতে দেখা যায়।আর এই সময় জাতীয় সড়কের দুই ধারে বেশ কিছু যানবাহন হাতি দেখে দাঁড়িয়ে পড়ে। অনেকেই দূর থেকেই হাতিটির ছবি মোবাইল বন্দী করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই হাতিটি ফের লাটাগুরি জঙ্গলে ঢুকে পড়লে যান চলাচল স্বাভাবিক হয়। ডুয়ার্সের চালসা- লাটাগুড়ি জাতীয় সড়কে ওই হাতিটিকে দেখতে পাওয়া যায়। আর জাতীয় সড়ক দিয়ে সেসময় জঙ্গল সাফারিতে যাচ্ছিলেন পর্যটকরা । হাতি দেখে বেজায় খুশি হন তারা। উল্লেখ্য জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া এই জাতীয় সড়কে মাঝে মধ্যেই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়।

