মাথাভাঙ্গা, ১০ মে :
নিজের জন্মদাত্রী মা-কে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন,পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন না হওয়া পর্যন্ত কাটবেন না চুলদাড়ি।। অবশেষে হলো প্রতিজ্ঞা পূরণ,কাটলেন চুলদাড়ি। আর এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাসও ছিল চোখে পড়ার মতো। রবিবার মাথাভাঙ্গা শিব বাড়ি মন্দির চত্বর এলাকায় এসে চুল দাড়ি কেটে প্রতিজ্ঞা পূরণ করলেন বিজেপির মাথাভাঙ্গা শহর মন্ডলের সাধারণ সম্পাদক শিব শংকর সাহা।
এ বিষয়ে বিজেপির মাথাভাঙ্গা শহর মন্ডলের সাধারণ সম্পাদক শিব শংকর সাহা বলেন ২০২২ সালে আমি প্রতিজ্ঞা করেছিলাম।তৃণমূলের প্রতি মানুষের বিতৃষ্ণা,আমার প্রতি ও আমার সংসারের প্রতি সেইসাথে আমাদের কর্মীদের প্রচুর পরিমাণে অত্যাচার করেছিল তৃণমূল। ২০২২ সালে ২৫ ঘণ্টা অত্যাচার চালিয়েছিল বাড়িতে সেই সময় আমার মা মৃত্যুশয্যায় ছিল তখন আমি মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত বিজেপি পার্টি ক্ষমতায় আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুল দাড়ি কাটবো না চৌঠা মে ক্ষমতায় আছে বিজেপি তাই আজ চুল দাড়ি কেটে প্রতিজ্ঞা পূরণ করলাম এমনটাও বলেন তিনি।

