মাথাভাঙ্গা , ১১ জুলাই
মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কানফাটা এলাকায় ভেস্টের জমির দখলকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনায় দুই মহিলা-সহ মোট ৮ জন আহত হয়েছেন বলে দাবি। আহতদের পরিবারের সদস্যরা উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।স্থানীয় সূত্রে জানা যায় দুই পরিবারের মধ্যে ওই ভেস্ট জমিকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই ভেস্টের জমিতে বিশ্ব বসুনিয়ার পরিবার ধানের চারাগাছ রোপণ করেছিলো । অভিযোগ, এদিন প্রতিবেশী দুই ভাই বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী নিয়ে এসে তাদের রোপণ করা ধানের চারা তুলে ফেলেন। এর প্রতিবাদ করতে গেলে বিশ্ব বসুনিয়ার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
এই হামলায় দুই মহিলা-সহ মোট ৮ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
এবিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে তারা জানান।তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

