দিনহাটা, ১৩ মে
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্যর পাঁচদিনের পুলিশ হেফাজত।
মঙ্গলবার গভীর রাতে কিষামত দশগ্রাম এলাকা থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশের। তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল । এবং চার রাউন্ড গুলি। ধৃতের নাম রঞ্জিত দাস। পুলিশ সূত্রে খবর এই রঞ্জিত দাস কিষামত দষগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৭/১৫০ নং বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য। ধৃতকে গ্রেপ্তার করে নির্দিষ্ট আইনে মামলার রুজু করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করে পুলিশ। ধৃত রঞ্জিত দাস কে পাঁচ দিনের পুলিশ হেফাজত এর নির্দেশ দেয় বিচারক। আগামী ১৮ তারিখে ফের তাকে আদালতে পেশ করা হবে।

