শিলিগুড়ি, ২১ জানুয়ারী :
সাতসকালে কুয়োতে পরে গেল এক ভবঘুরে।হইচই শিলিগুড়ির এনজেপিতে।
ব্যস্ততম নিউ জলপাইগুড়ি স্টেশনের এর কাছেই নেতাজি মোড়ের পাশে রয়েছে একটি কুয়ো।সাত সকালে ওই কুয়েতে পড়ে যায় এক এক ভবঘুরে।
কুয়োর ভেতর থেকে চিৎকার শুনেই ছুটে আসেন আশপাশের লোকজন। তারা ঐ ব্যক্তিকে তোলার চেষ্টা করেন। কিন্তু অসমর্থ হওয়ায় খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকলে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। দমকল কর্মি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ভবঘুরেকে।পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।কি করে ওই ভবঘুরে কুয়োতে পড়ে গেল তা এখনও পরিস্কার ভাবে জানা যায়নি।স্থানীয়রা জানান, মাঝে মধ্যই এনজেপি এলাকাতেই মাঝেমধ্যে ওই ভবঘুরেকে দেখা যেত।।। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

