on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: চারচাকা গাড়িতে মাদক পাচার, বলরামপুর নাকা পয়েন্টে বিপুল ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের জালে কৃষ্ণপুরের যুবক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
tufannganjউত্তরবঙ্গকোচবিহার

চারচাকা গাড়িতে মাদক পাচার, বলরামপুর নাকা পয়েন্টে বিপুল ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের জালে কৃষ্ণপুরের যুবক

Online Desk
Last updated: June 22, 2026 8:50 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

তুফানগঞ্জ,২২ জুন

চারচাকা গাড়িতে মাদক পাচার, বলরামপুর নাকা পয়েন্টে বিপুল ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের জালে কৃষ্ণপুরের যুবক

সাহেবগঞ্জ থেকে চারচাকা গাড়ি ছুটিয়ে মাদক পাচারের বড়সড় ছক ভেস্তে দিল তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ইলিয়াস শেখ এবং সে তুফানগঞ্জ ১ নং ব্লকের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাহেবগঞ্জ থেকে একটি চারচাকা গাড়িতে করে মাদক নিয়ে তুফানগঞ্জের দিকে আসা হচ্ছিল— এই গোপন খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতেই তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর নাকা পয়েন্ট এলাকায় কড়া নজরদারি শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। সন্দেহভাজন চারচাকা গাড়িটি নাকা পয়েন্টে আসতেই সেটিকে আটক করা হয়। এরপর গাড়িতে এবং যুবকের ওপর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। যুবকের হেফাজত থেকে ১৫.৯ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং ১১.১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, কৃষ্ণপুরের বাসিন্দা ইলিয়াস শেখ এই চারচাকা গাড়িটিকে ঢাল বানিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের কারবার চালাচ্ছিল। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক ও পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃত মাদক পাচারকারীকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থেকে তুফানগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই মাদক চক্রের পেছনে আর কোন কোন রাঘববোয়াল জড়িয়ে রয়েছে, তা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

You Might Also Like

জাতীয় চিকিৎসক দিবসে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্রদ্ধার্ঘ্য, রক্তদান শিবিরে অংশ নিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা
অনাস্থায় অপসারিত গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম কালোয়ার
বেহাল দশা কাটিয়ে নতুন রূপে সাজছে মধুবনী পার্ক
প্রশাসনিক বাধার অভিযোগে শিলিগুড়িতে অনশনে বিধায়ক শংকর ঘোষ
জলপাইগুড়ি শহর সংলগ্ন জায়গার প্রাচীন সিরিজ গাছে ঢাউ ঢাউ আগুন
TAGGED:#breakingnews#COOCHBEHAR#Northbengal#ONAIRNOW#tufanganj
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?