মাথাভাঙ্গা, ১৮ মে
মাথাভাঙ্গার তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ।গতকাল রবিবার মাথাভাঙ্গা শহরে মাথাভাঙ্গার চুনু মাস্তান লেখা সহ বিভিন্ন অভিযোগে পোস্টার পড়েছিল মাথাভাঙ্গা শহরের পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়ার বিরুদ্ধে। তারপরই রবিবার গভীর রাতে চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত প্রায় বারোটা নাগাদ মাথাভাঙা শহরের দক্ষিণপাড়া এলাকায় তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তোলাবাজি , ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় জড়ানো সহ একাধিক মামলা রয়েছে । আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে আজ আদালতে তোলার জন্য মাথাভাঙ্গা থানা থেকে বের করে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন নতুন সরকারের উপহার পেলাম। ২০২১,২০২৪ সালে ভোটের পরে বাড়ি ভাঙচুর হয়েছে সেই মামলায় আমাকে গ্রেফতার করেছে, তবে সেই সব ঘটনায় আমি যুক্ত ছিলাম না এমনটাও বলেন তিনি।

