জলপাইগুড়ি ,১৮ মে
জলপাইগুড়ি শহরে এবার “ঝাল মুড়ি”কে কেন্দ্র করে জমে উঠল অভিনব আয়োজন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাড়গ্রামে নির্বাচনী প্রচার কালে ঝাল মুড়ি খাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও কম আলোচনা হয়নি—প্রাক্তন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়-ও এ নিয়ে কটাক্ষ করেছিলেন। বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে তার পরবর্তী সময়েও রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ঝাল মুড়ি খাওয়ার এক ধরনের ট্রেন্ড লক্ষ্য করা যায়। এমনকি বড় রাজনৈতিক সমাবেশেও এই সাধারণ খাবারটি যেন এক বিশেষ প্রতীক হয়ে ওঠে। সেই আবহকে আরও একবার সামনে এনে এবার জলপাইগুড়ি শহরে ঝাল মুড়ি বিতরণের উদ্যোগ নিলেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার দিনবাজার এলাকায় আয়োজন করা হয় বৃহৎ পরিসরে ঝাল মুড়ি বিতরণের। বিশেষ আকর্ষণ ছিল—যে বিক্রেতা একসময় প্রধানমন্ত্রীকে ঝাল মুড়ি খাইয়েছিলেন, তাঁর পরিবারের সদস্যদেরই আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে ঝাল মুড়ি প্রস্তুতের জন্য। বিকেল গড়াতেই শুরু হয় বিতরণ কর্মসূচি, আর তাতেই দেখা যায় মানুষের ব্যাপক ভিড়। সাধারণ একটি খাবারকে ঘিরে এমন উৎসাহ ও অংশগ্রহণ শহরের সামাজিক পরিবেশে এক আলাদা রঙ এনে দেয়।
বাইট:- ব্যবসায়ী দুজন।

