কোচবিহার, ১৭ ফেব্রুয়ারী :
জেলাভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল থেকে শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্টে নদীয়া শিলিগুড়ি সহ একাধিক জেলার দল অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গ নিয়েই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। এদিন তিনি জানান ইতিমধ্যে বিভিন্ন জেলার দলগুলো কোচবিহারে এসে পৌঁছে গেছে এবং সন্ধার মধ্যে কলকাতা থেকে আম্পায়াররা এসে পৌঁছে যাবে। তারাই এই খেলা পরিচালনা করবে। আগামীকাল সকাল সাড়ে নটা থেকে খেলা শুরু হবে এবং প্রত্যেকদিন একটি করে খেলা অনুষ্ঠিত হবে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে। ৪৫ ওভার করে খেলা অনুষ্ঠিত হবে।

