আলিপুরদুয়ার, ১৯ মে :
আগামীকাল থেকে জয়গাঁ প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা পাবে এলাকার বাসিন্দারা আজ জয়গাঁ প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্র পরিদর্শন করে এই কথা জানান কালচিনি বিধায়ক বিশাল লামা। এদিন কালচিনি বিধায়ক বিশাল লামা কালচিনি বিধানসভার লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতাল ও জয়গাঁ প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্র পরিদর্শন করেন তার সাথে ছিলেন কালচিনি বিডিও ও স্থ্যাস্থ দফতরের আধিকারিকরা।
এর পূর্বে বিধানসভায় একাধিক বার লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতাল ও জয়গাঁ প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্র উন্নতিকরণ করার জন্য আওয়াজ তুলেছে বিধায়ক বিশাল লামা কিন্ত ঐ সময় তৃণমূল রাজ্য সরকার এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। লতাবাড়ি হাসপাতাল এতদিন দৈন অবস্থায় ছিল আর জয়গাঁ প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্রে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু ছিল।
আজ দুটো হাসপাতাল পরিদর্শন করে বিধায়ক বিশাল লামা জানান হাসপাতাল গুলো উন্নতিকরণ করা হবে শীঘ্র এবং আগামীকাল থেকে জয়গাঁ প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা চালু হবে।

