ভেটাগুড়ি, ২২ মার্চ :
ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । জানা গিয়েছে , রবিবার দিনহাটা বিধান সভার ভেটাগুড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে খুলি বৈঠকের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
এদিনের বৈঠকগুলিতে উপস্থিত থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দেন। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি।
দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার চালান উদয়ন গুহ। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান তিনি।

