আলিপুরদুয়ার, ১৮ এপ্রিল :
শনিবার বিকেলে কালচিনি বিধানসভা ভাটপাড়া ও চুয়াপাড়া এলাকার স্পর্শকাতর বুথ পরিদর্শন করল পুলিশ সুপার।আলিপুরদুয়ারজেলাতে রয়েছে একাধিক স্পর্শকাতর বুথ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বুথগুলি চিহ্নিত করার কাজ হয়েছে। কালচিনি বিধানসভাতেও রয়েছে স্পর্শ কাতর বুথ।
কালচিনি বিধানসভার ভুটান সীমান্ত জয়গাঁর একটি বুথে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন।পাশাপাশি স্পর্শকাতর চুয়াপাড়া ও ভাটপাড়ার বুথগুলির পরিস্থিতি দেখছে নির্বাচন কমিশন।এই বুথগুলিতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ।বুথ গুলিতে সব ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা তা দেখা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথ সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্পর্শকাতর বুথ গুলিতে শান্তিপূর্ণ ভোট করা প্রধান উদ্দেশ্য নির্বাচন কমিশনের।জওয়ানরা রুটমার্চ করেন এলাকাগুলিতে।

