কোচবিহার, ২৪ মে:
রবিবার উৎসবমুখর পরিবেশে কোচবিহার প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ক্লাবের নতুন কমিটির নির্বাচন। বিভিন্ন পদে মোট ১৫ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । তার মধ্যে থেকে ৯ জনের কমিটি নির্বাচিত হয়েছে। এ নির্বাচনের সভাপতি পদে জয়লাভ করেছেন প্রাণ প্রতিম পাল । তার প্রতিদ্বন্দ্বী মইনুদ্দিন চিশতির থেকে ২২ টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শুভঙ্কর সাহা । তার প্রতিদ্বন্দ্বী জয়দেব দাসের থেকে ২১ টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি । এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শিব শংকর সূত্রধর । সাথে সহ সভাপতি পদে, নয়ন চক্রবর্তী এবং সহ-সম্পাদক পদে শুভ সাহা জয়লাভ করেছেন । একই সাথে চারজনের EC কমিটিতে নির্বাচিত হয়েছেন, অমিত সরকার, বিশ্বদীপ সাহা, শুভদীপ চক্রবর্তী , এবং অভিজিৎ শীল । মোট ৯ জনের এই নতুন কমিটি আগামী দু’বছর কোচবিহার প্রেস ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে।এদিনের এই কমিটি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় কোচবিহার প্রেস ক্লাব চত্বরে । জেলার সকল সাংবাদিকরা মিলিত হন এই দিনে ।

