জলপাইগুড়ি, ২৫ মে:
ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা সমিজুউদ্দিন আহমেদ। জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই দীর্ঘ তদন্তের পর ভোরের আলো থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। তদন্ত চলাকালীন প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। গতকাল অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

