জলপাইগুড়ি, ২৭ মে:
বিধায়ক হিসেবে শপথ নিয়ে নবান্ন ও উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে ধূপগুড়ি ফিরেই হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক নরেশ রায়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন তিনি। বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি হাসপাতালের সুপার নিয়াজ আহমেদ সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা। বিধায়ক নরেশ রায় বলেন মূলত পরিকাঠামো দিক থেকে উন্নত সহ কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় সেই দিকে নজর রেখে আজকের বৈঠকে আলোচনা হয়। আবহাওয়া পরিবর্তন হচ্ছে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। সেই দিকে নজর রেখে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হল। অনেক কিছু সম্পর্কে জানলাম। এবং আমার তরফ থেকেও কিছু জানালাম। আমাদের প্রধান লক্ষ্য হাসপাতালে মানুষকে সঠিক পরিষেবা প্রদান করা। সেই বিষয়ের উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।

