on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: আলিপুরদুয়ারকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য, জানালেন মিঠুন চক্রবর্তী
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গডুয়ার্সপর্যটন

আলিপুরদুয়ারকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য, জানালেন মিঠুন চক্রবর্তী

Online Desk
Last updated: May 30, 2026 5:20 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার,৩০ মে 

আলিপুরদুয়ার জেলাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শনিবার আলিপুরদুয়ার সফরে এসে জেলার পর্যটন ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

এদিন আলিপুরদুয়ার শহরে পৌঁছে জেলার বিধায়ক ও সাংসদের সঙ্গে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, পর্যটনের প্রসার এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “আলিপুরদুয়ার একটি পর্যটনসমৃদ্ধ জেলা। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ ঘটানো হবে। জেলার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এটি প্রথম পদক্ষেপ।”

তিনি আরও জানান, বক্সা ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে পুরুষ বাঘ রয়েছে। বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সেখানে স্ত্রী বাঘ আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে বন্যপ্রাণ সংরক্ষণ যেমন আরও শক্তিশালী হবে, তেমনি পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালও পরিদর্শন করেন মিঠুন চক্রবর্তী। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি জানান, জেনারেল ওয়ার্ডগুলিকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া শিশু ওয়ার্ডকে আরও আধুনিক ও উন্নত করে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন মিঠুন চক্রবর্তী।

You Might Also Like

ঈদের অনুষ্ঠানে আমন্ত্রণ না করাকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর ও সড়ক অবরোধ
রামনবমী উপলক্ষে সাজসজ্জায় শিলিগুড়ি হিন্দি হাই স্কুল, প্রসাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
সিতাইয়ের শিলদুয়ার এলাকায় বিজেপি নেতা সুকুমার বর্মনের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
মাথাভাঙ্গা শহরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নামে এসআইআর নোটিশ।
ব্যস্ততম ডিবিসি রোডে রবিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকা গাড়ি
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গমাথাভাঙ্গারাজ্য

শীতলকুচির মৌলঙ্গি বাজার এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, শিশুসহ জখম প্রায় ১০ জন

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?