মাথাভাঙ্গা, ২৭ মে:
আবাসের জন্য নেওয়া কাটমানি ফেরতের দাবিতে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের উপভোক্তাদের।বুধবার মাথাভাঙ্গা থানায় অভিযোগটি জানানো হয় মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলের ছড়া এলাকার পঞ্চায়েত সদস্য গোপাল বর্মনের বিরুদ্ধে।
অভিযোগ বাংলার আবাসের নামে কারো কাছ থেকে ৬ হাজার,১০ হাজার ও ২০ হাজার টাকা করে নিয়েছে তৃণমূল নেতা তথা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল বর্মন।আর সেই টাকা ফেরতের দাবিতেই এদিন পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা।এলাকার প্রায় ৬০ জনের কাছ থেকে ৪ লক্ষ্য টাকা নিয়েছে বলেও দাবি অভিযোগকারীদের।

