কোচবিহার, ২৬ মার্চ :
বিজেপি প্রার্থীকে বহিরাগত আখ্যা দিয়ে কোচবিহার শহরে পড়লো পোস্টার। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসব কুৎসা রটাচ্ছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের
বুধবার রাতে কোচবিহার দক্ষিণ বিধানসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় রথীন্দ্র নাথ বোসের। তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি। এরপরই বুধবার রাতে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পরতে দেখা যায়। যেখানে লেখা রয়েছে যাকে খুশি ভোট দিন তবে বহিরাগতদের নয়।
তার নিচে লেখা কোচবিহারে অবহেলিত বিজেপি কার্যকর্তারা।
বিজেপির দাবির তৃণমূল কংগ্রেস এসব করছে । রথীন্দ্রনাথ বোস বহিরাগত কেউ নয় । পাল্টা তাদের বক্তব্য , তৃণমূল প্রার্থী শিব শংকর পাল নিজেই বহিরাগত । যদিও তৃণমূলের দাবি, এসব বিজেপির অন্তর কলহ। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই

