মাথাভাঙ্গা , ৩১ মে
বিভিন্ন সময়ে নানা অজুহাতে তোলা কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা।
মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি এলাকায় স্কুল মাঠে সবার সামনে এই কাটমানি ফেরান তৃণমূল নেতারা এমনটাই দাবি।অভিযোগ,২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ওই এলাকায় জমি বিক্রি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা সহ বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল।আর সেই টাকা তোলার অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে।তবে রাজ্যে পালাবদলের পর থেকেই অন্যান্য তৃণমূল নেতাদের পাশাপাশি এলাকা ছাড়া হয়েছে অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য ও বাকি তৃণমূল নেতারা।
তবে বাড়ি ছাড়া হলেও এবার টাকা ফেরাতে শুরু করেছেন বহু তৃণমূল নেতাই।সেইসমতো মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি এলাকায় তৃণমূলের এক বুথ সভাপতি তিনি নিজে কয়েকজনের টাকা ফেরান।এক তৃণমূল নেতার বাবা তিনি নিজেও ছেলের অনুপস্থিতিতে কয়েকজনকে টাকা ফেরান।
টাকা ফেরত পেয়ে এক ব্যক্তি জানান জমির মিমাংসা করার নামে তার কাছ থেকে টাকা তোলা হয়েছিল। কিন্তু কোনো কাজ করে দেওয়া হয়নি।সম্প্রতি শুনতে পেয়েছেন তৃণমূল নেতারা টাকা ফেরাচ্ছেন তাই ওই এলাকায় গিয়ে তিনি নাম লেখিয়েছিলেন এবং টাকা ফেরত পেলেন।
বিজেপি করার অপরাধে টাকা তোলা হয়েছিল এলাকার বিজেপি কর্মীদের কাছ থেকেও।তারাও এদিন কিছু টাকা ফেরত পান।
বিজেপি নেতা সুরেন্দ্র বর্মন বলেন এলাকার পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা তুলেছে এমনটাই হিসাব পাওয়া গিয়েছে।তবে পঞ্চায়েত সদস্য উপস্থিত না থাকলেও দু একজন তৃণমূল নেতা উপস্থিত থেকে কয়েকজনকে টাকা ফেরালেন।

