দিনহাটা ,৩১ মে
দিনহাটা থেকে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে বর্ধমানের কালনা থেকে গ্রেফতার এক ব্যক্তির চার দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিল দিনহাটা আদালত।
রবিবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, দিনহাটা সাহেবগঞ্জ থানা এলাকার এক নাবালিকা অপহরণের ঘটনায় পূর্ব বর্ধমান কালনা থানার সঞ্জয় বালা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে সাহেবগঞ্জ থানার পুলিশ। বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে চার দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। জানা গিয়েছে, দিনহাটা সাহেবগঞ্জ থানা এলাকার এক ব্যক্তি গত ১৩ /৩/২০২৬ সাহেব গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তার নাবালিকা কন্যা প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ী থেকে বেরিয়ে যায়। তার পর আর বাড়ীতে ফেরেনি অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে সূত্র মারফত জানতে পারেন পূর্ব বর্ধমান জেলার কালনা থানার নেপাকুলী গ্রামের সঞ্জয় বালা নামের এক ব্যক্তির অপহরণ করে নিয়ে যায় ওই নাবালিকা কন্যাকে। সাহেবগঞ্জ থানার পুলিশ গত ২৮ শে মে কালনা নেপাকুলী থেকে সঞ্জয় বালা কে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে। নাবালিকা কন্যাকে উদ্ধারের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন সোমবার পুলিশি হেফাজত শেষে ফের আদালতে পেশ করে পুলিশ। নাবালিকা কন্যা উদ্ধার না হওয়ায় পুলিশ ফের ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক সঞ্জয় বালার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

