শিলিগুড়ি, ১৮ আগস্ট
রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি শিলিগুড়িতেও রেলের উচ্ছেদের নোটিস ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে রেলের জমি সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই তাঁদের উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের নোটিস পাওয়ার পর থেকেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বহু পরিবারের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৫০ বছর ধরে তাঁরা এই এলাকায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করার কারণে তাঁদের জীবন-জীবিকা, সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন নানা বিষয় এই এলাকার সঙ্গে জড়িয়ে রয়েছে। আচমকা উচ্ছেদ করা হলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাঁদের।
বাসিন্দাদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ যদি জমি খালি করতেই চায়, তাহলে প্রথমে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাঁরা কোথায় যাবেন, সেই প্রশ্নও তুলেছেন আন্দোলনকারীরা।
এই পরিস্থিতিতে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে প্রথম দিন থেকেই সিপিআইএম রয়েছে বলে দাবি দলটির। বাসিন্দাদের পুনর্বাসনের দাবিকে সামনে রেখে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম নেতৃত্ব।
তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে রেল কর্তৃপক্ষকে উচ্ছেদ প্রক্রিয়া থেকে সরে এসে

