মাথাভাঙ্গা ,১লা জুন
নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেখা নেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং স্থানীয় নেতৃত্বদের। বর্তমানে দিশেহারা তৃণমূল কর্মী সমর্থকরা। এই অবস্থায় মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার। সোমবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। যদিও এই নিয়ে ক্যামেরার সামনে ফোন মুখ খোলেননি তিনি । তবে ফোন মারফত মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকারের অভিযোগ করেছেন , নির্বাচনের ফল ঘোষণার পর থেকে জেলার কোন নেতার দেখা নেই। জেলার নেতৃত্বদের ফোন করেছি কাউকে ফোনে পাইনি। যেই দল আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সেই দল রাজ্যের ক্ষমতায় নেই। জেলা নেতৃত্ব দেয় দেখা নেই। তাই আমার নৈতিক দায়িত্ব থেকে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। প্রশাসন সেই পদত্যাগ কর্তব্য গ্রহণ করবে কি করবে না তাদের বিষয়। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে। আশা রাখবো নতুন সরকার মানুষের জন্য ভালো কাজ করুক, সাধারণ মানুষের উন্নয়ন হোক। এছাড়াও আমার শারীরিক অবস্থা ভালো নয়। তাই আমি এই দায়িত্বে আর থাকতে চাই না।

