মাথাভাঙ্গা, ২২ ফেব্রুয়ারী :
বিডিও অফিসে এস,আই,আর এর শুনানি বিষয়ে পর্যবেক্ষণ করতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। এদিন মাথাভাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাজেশ তামাং মাথাভাঙ্গা ১ বিডিও অফিস পরিদর্শনে যান সেইসাথে সমস্ত দিক খতিয়ে দেখেন। জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এদিন এই পরিদর্শন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক,বিডিও এবং মাথাভাঙ্গা থানার আইসি। তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয় জানার পাশাপাশি এন্যুমারেশন ফর্মের স্ট্রং রুমেও যান অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাজেশ তামাং।

