on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: সরকারি প্রকল্পের হিসেব চেয়ে মাটিগাড়ায় প্রধানকে ঘেরাও, ডিম ছুড়ল বিজেপি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

সরকারি প্রকল্পের হিসেব চেয়ে মাটিগাড়ায় প্রধানকে ঘেরাও, ডিম ছুড়ল বিজেপি

Online Desk
Last updated: June 10, 2026 1:57 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১০ জুন:

 

সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের হিসেব চেয়ে মাটিগাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান কৃষ্ণ সরকারকে তাঁর অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। বিক্ষোভের সময় প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ‘চোর চোর’ স্লোগান তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, মঙ্গলবার মাটিগাড়া ১ নম্বর অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার ও উপপ্রধান রেখা মল্লিকের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থের স্বচ্ছ হিসেব না দেওয়ার অভিযোগ তুলে প্রধানের কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় অফিসে উপস্থিত ছিলেন কৃষ্ণ সরকার। বিক্ষোভকারীরা তাঁকে ঘেরাও করে বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে তার বিস্তারিত হিসেব দাবি করেন।
বিশেষ করে ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের আওতায় বুথভিত্তিক যে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল, তা কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে সে বিষয়ে জবাব চান বিজেপি কর্মীরা। পাশাপাশি উপপ্রধান রেখা মল্লিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, সরকারি অর্থের অপচয় হয়েছে এবং সেই কারণেই জনগণের সামনে হিসেব দিতে হবে প্রধান ও উপপ্রধানকে।
বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন উপপ্রধানকে একাধিকবার অফিসে আসার জন্য জানানো হলেও তিনি উপস্থিত হননি। এমনকি মোবাইল ফোনও বন্ধ করে রেখেছিলেন বলে দাবি তাঁদের। এর জেরেই প্রধান কৃষ্ণ সরকারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাঁর পদত্যাগের দাবিও তোলা হয় এবং বিক্ষোভ চলাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার বলেন, “এলাকার রাজনৈতিক পরিবেশ আগে এমন ছিল না। কোনও স্মারকলিপি না দিয়েই মৌখিকভাবে কাজের হিসেব জানতে চাওয়া হয়েছে। বোর্ড মিটিংয়ে অতীতে কী কী কাজ হয়েছে এবং ভবিষ্যতে কী কাজ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে এ ধরনের আচরণ কোনওভাবেই কাম্য নয়।”

You Might Also Like

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি চিকিৎসা শিবির।
GNLF এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো রোহিণীর টোল প্লাজা
পাহাড় সফরে ব্যস্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অবৈধ দখলদারি ও জাহাঙ্গির খান গ্রেপ্তারি নিয়ে মন্তব্য
রামনবমীতে নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় ডিসিপি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী
ফাঁসিদেওয়া এলাকায় আদিবাসী গর্ভবতী মহিলাকে মারধোর করার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ কর্মসূচি
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

বর্ষার দাপট শুরু! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডব

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?