on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: যেখানে স্নান করতেন নেপালের যোগীরা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
ডুয়ার্সপর্যটনরাজ্য

যেখানে স্নান করতেন নেপালের যোগীরা

Online Desk
Last updated: June 16, 2026 1:05 am
By Online Desk
3 Min Read
Share
যেখানে স্নান করতেন নেপালের যোগীরা
SHARE

নেপালের যোগীরা স্নান করতেন এখানে, বর্ষাভ্রমনে উত্তরবঙ্গের সুন্দরী উপত্যকা - সৌমীর ট্রাভেলগ

লিখেছেন — সৌমী চক্রবর্তী :

উত্তরবঙ্গে জুন, জুলাই ঘোরতর বর্ষা। এই সময়টা পাহাড়ের খাতায় অফ সিজন, কিন্তু যাদের প্রেমে পাহাড়, তাদের কাছে নিরালা যাপনের সুযোগ‌।

বর্ষা পাহাড়ে কোথায় নির্ভেজাল থাকতে পারেন?জিরিয়ে নিতে পারেন কয়েকদিন….তারই সুলুক সন্ধানে এই ব্লগ।

এনজিপি থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে সুন্দর নিরিবিলি পাহাড়ি জনপদ। এখানে পৌঁছলে আপনাদের ঘুম পারাবে রিয়াং নদীর গান। যোগী ঘাট। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় দার্জিলিং এর সিটং ও মংপুর মাঝখানে এক উপত্যকা। দুই পাহাড়কে জোড়া লাগিয়েছে নবনির্মিত যোগী ঘাট ব্রীজ, পাশেই রয়েছে ব্রিটিশ আমলের কাঠের ব্রীজ, ব্যবহার নেই তবে দেখতে বেশ। নীচ দিয়ে বয়ে চলেছে রিয়াং খোলা।

সংগ্রহ করা ছবি

 

আগের রাতের বৃষ্টিতে ধুয়ে গেছে শরগাছের বন। রিয়াং নদী শান্ত, স্বচ্ছ।আমরা যখন পোঁছেছি তখন বৃষ্টি নেই , খোলার ধারে পাথরে স্যান্ড প্যাডেলিং করছে অসংখ্য রঙ বেরঙের প্রজাপতি। মেঘের গা চিরে উঁকি মারছে সূর্য‌। আলো পড়ছে রিয়াং এর জলে। নিস্তব্ধ।ব্রীজের পাশে যে গুটিকয় দোকান, স্থানীয়দের কাছে জানলাম, রিয়াং এর জল পবিত্র। নেপালের সাধু বা যোগীরা এসে স্নান করতেন সেই সূত্রে নাম যোগীঘাট। আমরাও গা ভিজিয়েছি। পাহাড়, পাথর পেরিয়ে তরুনী রিয়াং নদীর স্বর স্বতন্ত্র,রূপ অন্য, বিশেষত সূর্যাস্তের সময়। উচ্চতা কম বলে যে কোনো ঋতুতে যোগীঘাট অনন্য। বর্ষায় পাহাড়ের জাতীয় সমস্যা জোঁক, সে উপদ্রব এখানে কম। 

সংগ্রহ করা ছবি

যোগীঘাট ব্রিজ কে কেন্দ্র করে কয়েকঘর বসতি রয়েছে এখানে। রংবেরঙের বাড়ি, নদীর ধার ঘেঁষে রয়েছে কয়েকটি হোমস্টেও। সেখানে এক রাত থাকা যেতে পারে। রাতের পাহাড়, জোনাকির গান রিয়াঙের রিমঝিম রাতের সঙ্গী হবে। যোগী ঘাট থেকে ধাপ চাষের জমি পেরিয়ে উপরে উঠলে পৌঁছানো যাবে তুরুক খাস মহল, সেও এক নৈসর্গিক জায়গা।

সাইটসিন: যোগী ঘাটের একপাশে রয়েছে কমলালেবু উৎপাদক আপার সিটং, দেখে আসা যেতে পারে অহলদারা ভিউ পয়েন্ট, পথেই পড়বে পাখির স্বর্গরাজ্য লাটপাঞ্চার। সিটং কিংবা অহলদারাতেও রাত্রিবাস করতে পারেন।যোগী ঘাটের আরেক দিকে রয়েছে ব্রিটিশ আমলের সিঙ্কোনা চাষ, রবীন্দ্র তীর্থ মংপু,এখানেও রাত্রে থাকা যেতে পারে।ছুটি কম থাকায় আমরা খানিক ছুটেছি, অহলদারায় রাত্রি বাসের পর যোগীঘাট হয়ে পৌঁছেছিলাম মংপুতে, ওই দিনই মংপু থেকে সমতলে। তবে রিয়াং এর পাড়ে রেখে এসেছি রাত্রিবাসের ইচ্ছা।

সংগ্রহ করা ছবি

কী ভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তায় যোগীঘাট যাওয়া যায়।রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে, এবং সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই দূরত্ব শিলিগুড়ি থেকে ৬৫-৭০ কিমি। গাড়ি ভাড়া না করে শেয়ার গাড়িতেও যাওয়া সম্ভব তবে সিট বুক করে রাখতে হবে। সময় লাগে আড়াই ঘন্টা। গাড়ি ভাড়া ৩৫০০ টাকা।

থাকবেন কোথায় ? বেশ কিছু  বছর আগে একমাত্র হোমস্টে ছিল মুখিয়া হোম স্টে। তবে এখন আরো বেশ কিছু ঠিকানা হয়েছে তার মধ্যে বিশেষ পছন্দের যোগীঘাট রিভার সাইড হোমস্টে, রাস্তার উপরেই সুন্দর সাজানো,পার্কিং এর সুবিধা সহ।  থাকা খাওয়ার খরচ ১২০০-১৭০০ টাকা, সিজন অনুযায়ী।হোমস্টের বুকিং নাম্বার 6291518407

You Might Also Like

সরষে চাষে হাতি দূরে, কালচিনিতে বাড়ছে চাষের আগ্রহ
পুরনো কলেজে ফিরে আবেগঘন বিধায়ক বিরাজ বিশ্বাস, জলপাইগুড়ি ল কলেজের উন্নয়নে আশ্বাস
জব কার্ডের নাম পুনর্বহালের দাবিতে ঘুঘুমারি,ধলুয়াবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ
ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য খোকন মিয়ার
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের জন্ম এবং মৃত্যু দিবস ।
TAGGED:#Darjeeling#Kalimpong#monsoon#Mountain#nepal#Northbengal#Yogi
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
ডুয়ার্সপর্যটনরাজ্য

যেখানে স্নান করতেন নেপালের যোগীরা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?