on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: জলপাইগুড়িতে টেট সমস্যার সমাধানের দাবিতে শিক্ষকদের মিছিল, জেলাশাসককে স্মারকলিপি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়ি

জলপাইগুড়িতে টেট সমস্যার সমাধানের দাবিতে শিক্ষকদের মিছিল, জেলাশাসককে স্মারকলিপি

Online Desk
Last updated: June 18, 2026 5:42 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ১৮ জুন:

শিক্ষক নিয়োগ ও টেট (TET) সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনে নামল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (পশ্চিমবঙ্গ, বিদ্যালয় শিক্ষা)। বৃহস্পতিবার সংগঠনের জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করে জেলাশাসক দপ্তরে পৌঁছায় আন্দোলনকারীরা।

সেখানে জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, টেট সংক্রান্ত জটিলতা দীর্ঘদিন ধরে শিক্ষক ও চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে, যার দ্রুত সমাধান প্রয়োজন।

সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিষ্ণু তন্ত্র বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কর্মরত সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু কর্মরত শিক্ষক-শিক্ষিকা সমস্যার মুখে পড়েছেন বলে তাঁর দাবি।

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন বাদল অধিবেশনে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের টেট বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

সংগঠনের জেলা সভাপতি বাপন রায় বলেন, আগেও রাজ্য সরকারের আমলে শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলেও কোনও সুরাহা মেলেনি। তাই এবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের শিক্ষক-শিক্ষিকা ও সদস্যরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে জেলাশাসক দপ্তরের সামনে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

সংগঠনের নেতৃত্বের দাবি, শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় এবং টেট সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

You Might Also Like

শিলিগুড়িতে রহস্যজনক আত্মহত্যা, অজানা ফোনকল ঘিরে ধোঁয়াশা
আন্তঃরাজ্য প্যাঙ্গোলিনের আঁশ পাচার চক্র ভেঙে বড়সড় সাফল্য পেল বনদফতর
বউকে নিয়ে ইয়ার্কির জেরে ভায়রাকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ভোটের মুখে বক্সিরহাটে করা নিরাপত্তা! নাকা চেকিংএ তল্লাশি চালিয়ে তিনটি গাড়ি থেকে প্রায় ৩ লক্ষ ১৪ হাজার নগদ টাকা উদ্ধার।
সিসিকেএন শৃঙ্গ না হলেও সাফল্য অনামী শিখরে, দুঃসাহসিক অভিযানে জলপাইগুড়ির পর্বতারোহীরা
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?