কোচবিহার , ২৯জুন
রাজ্য সরকারের পেশ করা বাজেটে নিজেদের বঞ্চিত করা হয়েছে—এই অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি।
সংগঠনের সদস্যরা এদিন জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, এবারের বাজেটে বাসফোর সম্প্রদায়ের বিভিন্ন দিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপেক্ষা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।

