জলপাইগুড়ি , ২৯জুন
কলেজে সহায়তা কেন্দ্র করা নিয়ে দুই ABVP এবং SFI এর মধ্যে বচসা। বচসা একটা সময় হাতাহাতিতে পৌছায়। দুই পক্ষের একাধিক ছাত্র আহত এই হাতাহাতির ফলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পুলিশ ও কলেজের অধ্যক্ষকে। সমস্ত সহায়তা কেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে তুলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি কলেজ কর্তৃপক্ষের।
জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে আজ নতুন ছাত্র ছাত্রীদের ভর্তির ফিজিক্যাল ভেরিফিকেশন ছিল। সেই কারনেই কলেজের ভেতরে ABVP ও SFI দুই পক্ষের থেকেই কলেজে সহায়তা কেন্দ্র করা হয়। একে অপরের বিরুদ্ধে এই সহায়তা কেন্দ্র খোলায় বাধা দেওয়া অভিযোগ উঠে। প্রথমে শুরু হয় বচসা পরবর্তীতে এই বচসা হাতাহাতিতে পৌছায়। দুই পক্ষের একাধিক ছাত্র আহত হয়। মুহূর্তের মধ্যে কোতোয়ালি থানার পুলিশ ছুটে আশে ছেটে আসেন কলেজের শিক্ষক ও অধ্যক্ষ। বর্তমানে কলেজে কনো সহায়তা কেন্দ্র থাকবেনা বলে কলেজ অধ্যক্ষ দেবাশীষ দাস জানিয়ে দিয়েছে। কলেজের গেটে এখনো পুলিশ মোতায়ন রয়েছে।

