মাথাভাঙ্গা ,৩০জুন
বৈধ ভারতীয় নাগরিকদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার মাথাভাঙ্গা শহরের নজরুল সদনের হলঘরে কনভেনশনের আয়োজন করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। কনভেনশনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অভিজিৎ রায়-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
আয়োজকদের দাবি, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভারতীয় ভোটারের নাম ট্রাইবুনালের আওতায় চলে গিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ভোটারদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্যার কার্যকর সমাধান করা হয়নি।
কনভেনশন থেকে দাবি জানানো হয়, ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং যাঁরা বৈধ ভারতীয় ভোটার, তাঁদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি, ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান বক্তারা।

