জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি :
সুপ্রিম কোর্টের নির্দেশে জলপাইগুড়ি তে এস আই আর নথি যাচাই ও আপলোড করার প্রক্রিয়া শুরু করলেন বিচারকেরা। জলপাইগুড়ি সদর বিডিও অফিসের পাশাপাশি জেলার প্রতিটি বিডিও অফিসেই নথি যাচাই প্রক্রিয়া চলছে। জলপাইগুড়ি সদর বিডিও অফিসে জেলা জজ ও অন্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সিতে নোটিশ পাওয়া ভোটারের নথি যাচাই এর কাজ চলছে। যদিও এই প্রক্রিয়ায় কোনও ভোটারকে ডাকা হয়নি।জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে প্রায় ১০ হাজার নথি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে।

