কোচবিহার , ২জুলাই
মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হল মহিলারা।
উল্লেখ্য গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলার ও উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার নির্ধারিত তিন হাজার টাকায় এসেছে। যদিও এখনো অন্নপূর্ণা যোজনার ফরম জমা দেবার পরেও অনেকের ব্যাংক একাউন্টে টাকা আসেনি। বাকিদের আসলেও তাদের কেন এখনো টাকা আসলো না মূলত তারই প্রতিবাদে শুক্রবার কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত পাতলা খাওয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা
। তাদের একটাই দাবি তারা সঠিকভাবে কম জমা দেওয়ার পাশাপাশি সমস্ত নথি জমা দিয়েছেন কিন্তু বাকিদের অন্নপূর্ণা যোজনা টাকা আসলেও তারা কেন পেলেন না। এই ঘটনার খবর তে ঘটনাস্থলে পৌঁছা পুন্ডিবাড়ী থানার পুলিশ বাহিনী। পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

