on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ অতি শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
সংগ্রহীত
রাজ্য

বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ অতি শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন

Online Desk
Last updated: April 17, 2025 8:07 pm
By Online Desk
4 Min Read
Share
সংগ্রহীত
SHARE

নিউজ ডেস্ক- ONAIR NOW                                                                                                                                                                                                                                                        ১৭.০৪.২৫

অনূঢ়াবস্থা ভঙ্গ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপের। পাত্রী রিঙ্কু মজুমদার। বিজেপি করার সূত্রেই আলাপ দু’জনের।

বৃহস্পতিবারেই দিলীপের আসন্ন বিবাহের বিষয়টি জানাজানি হতে শুরু করেছে। সরাসরি তাঁকে প্রশ্ন করেছিল একটি সংবাদমাধ্যম। দিলীপ তাঁর অননুকরণীয় ভঙ্গিতে বলেন, ‘‘কেন, আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ নাকি?’’ ওই সংবাদমাধ্যমকে দিলীপ ‘হ্যাঁ-না’ কিছুই বলেননি ঠিকই। যদিও ওই বিষয়ে দিলীপ ঘোষ কিছু বলতে চাননি। তবে দিলীপের ঘনিষ্টদের থেকে জানা গেছে যে, বরাবরের মতোই তিনি একটি ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ-রিঙ্কুর চারহাত এক হবে। কারণ, দিলীপ আড়ম্বরে বিশ্বাস করেন না। তাই আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশি নয়। মূলত দিলীপ এবং রিঙ্কুর নিকটজনেরাই আমন্ত্রিত। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। গৃহবধূ। এক পুত্রের জননী। তাঁর ছেলে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। ঘটনাচক্রে, ইডেনের বক্সে রিঙ্কুর পুত্রও ছিলেন ৩ এপ্রিল।

সূত্রের খবর, দিলীপ যাতে বিয়ে না করেন, সেই মর্মে ‘সক্রিয়’ হয়েছেন সঙ্ঘ পরিবারের একাংশ। সঙ্ঘের দু’জন দিলীপের বাড়িতেও চলে গিয়েছেন! তবে দিলীপ অনড়। তিনি জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এখন আর ফেরা সম্ভব নয়। তবে দলের একাংশ তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিলীপকে আগাম শুভেচ্ছা জানাতে দিল্লি থেকে তাঁর বাড়িতে যাচ্ছেন সুনীল বনসল এবং সতীশ ধন্দ।

সূত্রের খবর, তাঁর মা চাইছিলেন, দিলীপ বিবাহ করে সংসারী হোন। তা হলে তিনি পুত্রবধূর সঙ্গে খানিকটা সময় কাটাতে পারেন। দিলীপের মা তাঁর কাছেই থাকেন। এবং তাঁর কাছেই থাকবেন। কিন্তু দিলীপের জীবন রাজনীতিময়। আগামী বিধানসভা ভোটেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। বিজেপি তাঁকে আবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে। প্রচারে তো তাঁকে প্রয়োজন হবে বটেই। ফলে তাঁকে গোটা রাজ্য ঘুরে বেড়াতে হবে। সে ক্ষেত্রে তাঁর বৃদ্ধা মায়ের দেখাশোনা করা এবং তাঁকে সঙ্গ দেওয়ার জন্য পরমাত্মীয় থাকাটা জরুরি। পাশাপাশি, দিলীপ-জননী উদ্বিগ্ন তাঁর অবর্তমানে পুত্র ‘নাড়ু’র দেখভাল কে করবেন, তা নিয়েও। দিলীপ গত বছর ষাট পেরিয়েছেন।

বিবাহের প্রস্তাবে দিলীপ প্রথমে রাজি হননি রাজনীতির কারণেই। তাঁর ঘনিষ্ঠদের বক্তব্য, দিলীপ আশা করছিলেন, বিধানসভা নির্বাচনের আগে তাঁকে আবার রাজ্য বিজেপির সভাপতির পদে ফেরানো হতে পারে। সে ক্ষেত্রে তাঁর দায়িত্ব আরও বাড়বে। বাড়বে ব্যস্ততাও। কিন্তু দিলীপের হিতৈষীরা তাঁকে বোঝান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে রাজ্য সভাপতি করবেন, তেমন আশা কার্যত নেই। তাঁরা চাইছেন ২০২৬ সালের বিধানসভা ভোট পর্যন্ত ‘স্থিতাবস্থা’ বজায় রেখে দিতে। সেটা আড়াই-তিন মাস আগের ঘটনা। শোনা যাচ্ছে, তার পরে নিমরাজি হয়েছিলেন দিলীপ। শেষে ‘পাকা কথা’ নাকি হয় ওই ইডেনের বক্সে কেকেআর-সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচের ফাঁকে।

‘চিরকুমার’ দিলীপ যে তাঁর কৌমার্য ভঙ্গ করতে চলেছেন কি ? এই নিয়ে রাজনীতি মহল ভরে গিয়েছে বহু প্রশ্নে।

You Might Also Like

বাংলাদেশী দ্বারা অপহৃত উকিল বর্মনের বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন
একের পর এক গুরুতর মামলায় অবশেষে পুলিশের জালে গ্রেফতার তৃণমূল নেতা আব্দুল কাদের হক
পাকিস্তান এবং চীনকে নাস্তানাবুদ করতে অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল আসতে চলেছে ভারতে
“মহারাজা তোমারে সেলাম”
TAGGED:#bjp#breaking#DILIP GHOSH#marriage#NEWS#ONAIRNOW#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াআলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহারজলপাইগুড়িদক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, তীব্র গরম থেকে মিলবে স্বস্তি

By Online Desk
4 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?