শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারী :
শিলিগুড়ি মহাকুমার রাঙ্গাপানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মোটরবাইক এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।আজ সকালে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার রাঙাপানি আউটপোস্টের পুলিশ। মৃতদের মধ্যে একজনের নাম রবিন সোরেন, তবে অপর জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। মৃত রবিন সরেনের বাড়ি খড়িবাড়ি থানা এলাকায়। আজ সকালে দ্রুত গতিতে ছোটা ট্রাক এবং মোটরবাইক মুখোমুখি সংঘর্ষ হতেই এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

